
দক্ষিণ কোরিয়ায় ‘ইসলামী কর্মশালা ২০২৬’
আলহামদুলিল্লাহ, প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝে ঈমানী পরিবেশ সমুন্নত রাখা, ইসলামি মূল্যবোধ ও নৈতিক চেতনার বিকাশ এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘ইসলামী কর্মশালা ২০২৬’।
‘কোরিয়া মুসলিম কমিউনিটি’-র উদ্যোগে গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) হোয়াসং বায়তুল ফালাহ মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করা হয়
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ইসলামি স্কলার, লেখক ও গবেষক শায়খ মুফতি আলী হাসান উসামা (খতিব, বাইতুস সালাত জামে মসজিদ, ঢাকা)
বিশেষ অতিথি হিসেবে প্রবাসীদের উদ্দেশ্যে হেদায়েতি আলোচনা পেশ করেন:
মুফতি ফয়জুল্লাহ আমান (ইমাম ও খতিব, আনসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার)
মুফতি আরিফুল ইসলাম (ইমাম ও খতিব, খাপ্পাই মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার)
হাফেজ মাওলানা ফরিদুল হাসান (ইমাম ও খতিব, হোয়াসং বায়তুল ফালাহ মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার)
কোরিয়া মুসলিম কমিউনিটির কেন্দ্রীয় সভাপতি ইয়াছির চৌধুরী-র সভাপতিত্বে
সংক্ষিপ্ত সভাপতির বক্তব্যে ইয়াছির চৌধুরী বলেন, প্রবাসের কর্মব্যস্ততার মাঝেও আমাদের নতুন প্রজন্ম ও প্রবাসীরা ঈমানী পরিবেশ, দেশীয় সংস্কৃতি ও ইসলামি মূল্যবোধের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকতে পারেন। বিশেষ করে তিনি সুদমুক্ত জীবনযাপন করতে কোরআন ও হাদিসের কথা স্মরণ করিয়ে দিয়ে সুদ থেকে বেঁচে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া, ইসলামি অনুশাসন মেনে চলা এবং মাতৃভূমি বাংলাদেশের উন্নয়ন ও কল্যাণে প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান।
দিনব্যাপী কুরআন-সুন্নাহভিত্তিক আলোচনা ও নসিহত শেষে বিশ্ব মুসলিম উন্মাহ এবং মাতৃভূমির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহতী আয়োজনকে কবুল করুন এবং প্রবাসী মুসলিমদের ঈমান, আমল ও পারস্পরিক ভ্রাতৃত্বকে আরও সুদৃঢ় করুন। আমিন, ইয়া রাব্বাল আলামিন।
আরও দেখতে চান? সব কার্যক্রমের খবর ব্রাউজ করুন.
