
দক্ষিণ কোরিয়ার হোয়াসং বায়তুল ফালাহ মসজিদ ও ইসলামিক সেন্টারের মিলনায়তনে কোরিয়া মুসলিম কমিউনিটি কর্তৃক আয়োজিত "মাসিক শব্বেদারী" প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রবাসী
দক্ষিণ কোরিয়ার হোয়াসং বায়তুল ফালাহ মসজিদ ও ইসলামিক সেন্টারের মিলনায়তনে কোরিয়া মুসলিম কমিউনিটি কর্তৃক আয়োজিত "মাসিক শব্বেদারী" প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রবাসী মুসলিম ভাই ও সম্মানিত মেহমানদের আন্তরিক অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক জাযাকুমুল্লাহু খাইরান জ্ঞাপন করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই ধরনের দ্বীনি আয়োজনগুলো কবুল করুন এবং ভবিষ্যতেও আরও বেশি সংখ্যক মুসলিম ভাইদের অংশগ্রহণের তাওফিক দান করুন। আমীন।
আরও দেখতে চান? সব কার্যক্রমের খবর ব্রাউজ করুন.
